9:38 am, Tuesday, 21 April 2026

রাতেও বৃষ্টির আভাস, থাকতে পারে আরও তিন দিন

ডেস্ক রিপোর্ট :: আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় আজ (শুক্রবার) রাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সারা দিনে রাজধানীতে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২০ জুন পর্যন্ত এ বৃষ্টিপাত চলতে পারে। এরপর বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সব মিলিয়ে আজ ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রব্ল বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষার্ধ্বে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গল বৈশাখী উৎসবে জনতা থিয়েটারের “বৈশাখী হাওয়া” নাটক মঞ্চস্থ

রাতেও বৃষ্টির আভাস, থাকতে পারে আরও তিন দিন

Update Time : 04:15:33 am, Saturday, 18 June 2022