স্টাফ রিপোর্টার ::রাত পোহালে মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাচনের ভোট। উপজেলার ১ লক্ষ ৮৭ হাজার ৫৫২ জন ভোটারের জন্য ৬৭টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। গতকাল শেষ হয়েছে প্রচার-প্রচারণা। আজ কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জাম চলে যাবে। চেয়ারম্যান-৩, ভাইস চেয়ারম্যান-৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান-৪ পদে মোট ১২জন প্রার্থী লড়বেন। ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাজনগর উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮৭ হাজার ৫৫২, এরমধ্যে পুরষ ভোটার ৯৬ হাজার ১৪৯ এবং নারী ভোটার ৯১ হাজার ৪০৩ জন। চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান খান (কাপ-পিরিচ), সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল (আনারস) ও সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমদ অপু (মোটরসাইকেল)। তাদের মধ্যে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে, সাধারণ ভোটাররা মনে করছেন বর্তমান চেয়ারম্যান শাহজাহান খান (কাপ-পিরিচ) এগিয়ে আছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মাওলানা আবুল হাকিম (চশমা), জবলু তালুকদার (তালা), সঞ্জয় দেব নাথ (বই), মহিম দে মধু (উড়োজাহাজ) ও আব্দুল কাদির ফৌজি (টিউবওয়েল) নিয়ে নির্বাচন করছেন। সেখানে মহিম দে মধু ও আব্দুল কাদির ফৌজির মধ্যে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে সাধারণ ভোটাররা মনে করছেন।
ভাইস চেয়ারম্যান (মহিলা) বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী (কলস), সুমাইয়া সুমি (ফুটবল), সাবেক ভাইস চেয়ারম্যান ডলি বেগম (পদ্ম ফুল) ও লুৎফুল নাহার লুৎফা (সিলিংফ্যান) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাদের মধ্যে সুমাইয়া সুমি ও মুক্তি চক্রবর্তীর মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, সাধারণ ভোটারদের মূখে সুমাইয়া সুমি (ফুটবল) প্রতীক এগিয়ে আছে বলে শুনা যায়।
6:07 pm, Tuesday, 12 May 2026
News Title :
রাত পোহালে ৬৭টি কেন্দ্রে রাজনগরের ভোট, তিন পদে ১২ প্রার্থী লড়ছেন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:58:01 am, Sunday, 19 May 2024
- 303 Time View
Tag :
Popular Post

























