6:53 pm, Friday, 16 January 2026

রাভিনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ডেস্ক রিপোর্ট : বেপরোয়া গাড়ি চালানো এবং তিনজনকে ধাক্কা দেওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ও তার গাড়িচালকের বিরুদ্ধে। শনিবার (১ জুন) গভীর রাতে এ ঘটনার ওপর তার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়।

গভীর রাতে মদ্যপ অবস্থায় তিনজনকে গাড়ি দিয়ে ধাক্কা ও গালিগালাজের অভিযোগ উঠে রাভিনার ‍বিরুদ্ধে। এ ঘটনায় রাভিনাকে ঘিরে ধরেছিল স্থানীয় জনতা।

শুধু তাই নয়, রাভিনাকে ঘিরে ধরার সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ক্রাইম রিপোর্টার মহসিন শেখের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, আঘাতপ্রাপ্ত সেই নারীসহ স্থানীয়রা রাভিনাকে চারদিক থেকে ঘিরে রেখেছেন এবং পুলিশকে ফোন করছেন। এ সময় রাভিনা বেশ ঘাবড়ে যান।

চারপাশে জড়ো হওয়া লোকদের অনুরোধ করতে দেখা যায় অভিনেত্রীকে। বলতে শোনা যায়, ‘দয়া করে ধাক্কা দেবেন না। আমাকে মারার চেষ্টা করবেন না, প্লিজ!’ তবে চারদিকে মানুষের এত কোলাহল যে ভিডিওতে অন্যান্য কথাবার্তা সেভাবে স্পষ্ট শোনা যায়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিসিবির প্রতিটি টাকায় ক্রিকেটারদের কষ্ট মিশে আছে: মিরাজ

রাভিনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Update Time : 07:13:58 am, Monday, 3 June 2024