10:30 pm, Tuesday, 13 October 2026

রাস্তায় আটকিয়ে মারধর পরে থানায় অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে জায়গা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে রাস্তায় আটকিয়ে জিহাদ মিয়ার পিতা ওয়াজিদ মিয়াকে আহত করেছে একদল সন্ত্রাসীরা। রবিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় রবিবার রাতে কমলগঞ্জ থানায় একটি অভিযোগ করেন আহত ওয়াজিদ মিয়ার ছেলে জিহাদ মিয়া। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, জিহাদ মিয়া পিতা ওয়াজেদ মিয়া সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে টমটমযোগে মুনিপুরী শাড়ি কিনতে যাওয়ার পথে রাস্তায় আটকিয়ে আধকানি গ্রামের আঃ নুর মিয়ার ছেলে আব্দুস সামাদ ও মুস্তাকিন মিয়া ও তাদের সাথে থাকা রইশ মিয়ার ছেলে আঃ কবির ও আরজু মিয়ার ছেলে মিলাদ আলম কান্ত সকলে মিলে এলপাতারি ভাবে আগাত করতে থাকে। এসময় লোহার রড দিয়ে বামহাত ও কমড়ের অংশে আগাত করলে মারাক্তক যখম হয়। উভয়ের বাড়ি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ সূত্রে আরোও জানা যায়, ওয়াজেদ মিয়ার পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা, ১টা মোটোফোন এবং ৪০ হাজার টাকার শাড়ি ও সাথে থাকা টমটম গাড়ি নিয়ে যায়। এসময় পিটিয়ে আহত করে পালিয়ে যাওয়ার পর আহত ওয়াজেদ মিয়ার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করানো হয়।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আঃ নুর মিয়ার ছেলে আব্দুস সামাদ ও মুস্তাকিন মিয়ার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায় নি। কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক জানান, ‘থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে,এখন তদন্তক্রমে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।’

Tag :
About Author Information

Sirajul Islam

৯বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

রাস্তায় আটকিয়ে মারধর পরে থানায় অভিযোগ

Update Time : 11:21:55 am, Monday, 12 December 2022