5:22 am, Wednesday, 18 February 2026

রিজভীর উপস্থিতি মঞ্চে জুতা নিক্ষেপ বিএনপি কর্মীদের

ডেস্ক রিপোর্ট :: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতে মঞ্চের দিকে জুতা ও স্যান্ডেল ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বুধবার (১২ জানুয়ারি) দুপুর তিনটার দিকে রাজশাহী পুঠিয়া উপজেলার শিবপুর স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চানের সভাপতিত্বে এ সমাবেশ শুরু হয়।

সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ চিকিৎসা ও মুক্তি দাবিতে সমাবেশ করছে রাজশাহী জেলা বিএনপি।

সমাবেশ শুরুর এক পর্যায়ে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নেয়।

এসময় প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতে মঞ্চের দিকে জুতা স্যান্ডেল ছুঁড়ে মারে বিএনপি নেতাকর্মীরা।

এরপর নিজেদের মধ্যে হাতাহাতি জড়ায় নেতাকর্মীরা। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এর আগে সকাল থেকেই রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসেন।

এ সময় দলীয় নেতাকর্মীরা বেগম জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার দাবিতে স্লোগান দেন।

Tag :
About Author Information

Sirajul Islam

রিজভীর উপস্থিতি মঞ্চে জুতা নিক্ষেপ বিএনপি কর্মীদের

Update Time : 12:44:26 pm, Wednesday, 12 January 2022