11:40 pm, Friday, 10 July 2026

রোগীর পাশে এমপির সহধর্মিণী

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপির সহধর্মিনী ফৌজিয়া আহমেদ ও কন্যা ফাতেমা বিনতে আহমেদ সানজিদার পক্ষ থেকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ লাখ টাকার প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

২৪ মে রোববার সকালে হাসপাতালে ওষুধগুলো হস্তান্তর করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কিছু প্রয়োজনীয় ওষুধের ঘাটতি ছিল। এ কারণে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম বিপাকে পড়েছিলেন। বিষয়টি জানার পর এমপির পরিবারের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সমছু মিয়া, বিএনপি নেতা হাবিবুর রহমান, যুবদল নেতা তোফায়েল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ সহায়তায় জরুরি ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতি কিছুটা কমবে এবং রোগীদের চিকিৎসা সেবা পেতে সুবিধা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

রোগীর পাশে এমপির সহধর্মিণী

Update Time : 09:47:14 am, Sunday, 24 May 2026