10:30 pm, Thursday, 8 October 2026

রোনালদোর গোলে আল নাসরের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক :: ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরে বিশ্ব ফুটবলের এক অনন্য উচ্চতায় পৌঁছেছে আল-নাসর। এই পর্তুগিজ মহাতারকা ক্লাবটিকে এমন এক বিশ্বরেকর্ড স্পর্শ করতে সাহায্য করেছেন, যা দীর্ঘ ৮৭ বছর ধরে অক্ষত ছিল।

বুধবার রিয়াদের আল-আউয়াল পার্কে রোশন লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে আভার মুখোমুখি হয়েছিল স্বাগতিক আল-নাসর। ম্যাচের ২২তম মিনিটে কর্নার থেকে সতীর্থ অ্যাঞ্জেলোর বাড়ানো বলে চমৎকার এক হেডে গোল করে রিয়াদের ক্লাবটিকে এগিয়ে নেন রোনালদো।

সৌদি লিগ সম্প্রচারকারী চ্যানেল ‘থমানিয়াহ’-এর তথ্য অনুযায়ী, বিশ্ব ফুটবলের ইতিহাসে ঘরোয়া লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড এখন যৌথভাবে আল-নাসরের দখলে। এতদিন এই অনন্য রেকর্ডের একক মালিক ছিল আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেট।

আর্জেন্টাইন এই ক্লাবটি ১৯৩৬ থেকে ১৯৩৯ সালের মধ্যে টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোল করার নজির গড়েছিল। দীর্ঘ ৮৭ বছর কেউ এই রেকর্ড স্পর্শ করতে না পারলেও এবার সেই উচ্চতায় পা রাখল আল-নাসর।

আভার বিপক্ষে গোল করার মাধ্যমে রোশন লিগে টানা ৯৩ ম্যাচে গোল করার মাইলফলক পূরণ করল তারা। আল-নাসরের এই অদম্য গোলযাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ৮ ডিসেম্বর, আল-রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয়ের মাধ্যমে।

এখন এককভাবে ইতিহাসের শীর্ষে ওঠার হাতছানি রোনালদোদের সামনে। আগামী শনিবার লিগের সপ্তম রাউন্ডে দাম্মামের প্রিন্স মোহাম্মদ বিন ফাহদ স্টেডিয়ামে আল-খালিজের মুখোমুখি হবে আল-নাসর। সেই ম্যাচে গোল করতে পারলেই রিভার প্লেটকে ছাড়িয়ে ইতিহাস গড়বে তারা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ

রোনালদোর গোলে আল নাসরের বিশ্বরেকর্ড

Update Time : 08:29:13 am, Thursday, 10 September 2026