4:51 am, Saturday, 16 May 2026

রোমাকে উড়িয়ে ইউরোপার চ্যাম্পিয়ন সেভিয়া

ডেস্ক রিপোট:ইউরোপিয়ান ফুটবলের সব শিরোপা জিতেছেন হোসে মরিনহো। উয়েফা কাপ দিয়ে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ জেতায় নিজেকে নিজেই ‘স্পেশাল ওয়ান’ বলে পরিচয় দেন এই পর্তুগিজ কোচ।

রোমার হয়ে উয়েফা কনফারেন্স কাপও জিতেছেন তিনি। সেভিয়ার বিপক্ষে স্পেশাল ওয়ান মরিনহোর রোমাকে তাই ফেবারিট ভাবা হচ্ছিল।

তবে স্প্যানিশ ক্লাব সেভিয়া বুঝিয়ে দিল তারা ইউরোপা লিগের ‘স্পেশাল ওয়ান’। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রাজা হলে সেভিয়া ইউরোপার ইতিহাস সেরা দল।

বুধবার রাতে পুসকাস এরেনায় টাইব্রেকারে রোমার বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতে ইউরোপা লিগের রেকর্ড সপ্তম শিরোপা ঘরে তুলেছে সেভিয়া। ম্যাচে প্রথমে লিড নিয়েও প্রথম ইউরোপার শিরোপা ছোঁয়া হলো না রোমার।

Tag :
About Author Information

Sirajul Islam

রোমাকে উড়িয়ে ইউরোপার চ্যাম্পিয়ন সেভিয়া

Update Time : 06:43:42 am, Thursday, 1 June 2023