4:48 pm, Thursday, 18 June 2026

র‌্যাংকিংয়ে ২০-৩০ ধাপ এগোবে বাংলাদেশ: কাবরেরা

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী কোচ হাভিয়ের কাবরেরা। তার মতে, দলের বর্তমান উন্নতির ধারা ও পেশাদারিত্ব বজায় রাখতে পারলে আগামী কয়েক বছরের মধ্যে ফিফা র‌্যাংকিংয়ে বড় লাফ দেবে লাল-সবুজ জার্সিধারীরা।

দলের গুণগত পরিবর্তন নিয়ে কাবরেরা বলেন, ‘মাঠের খেলায় আমাদের গুণগত মান এখন স্পষ্ট। আমরা আরও অভিজ্ঞতা অর্জন করছি এবং পেশাদার হয়ে উঠছি।

খেলোয়াড়রা এখন জানে কীভাবে খেলার গতি (টেম্পো) নিয়ন্ত্রণ করতে হয়। আমরা যদি ফিনিশিং বা ছোটখাটো অভাবগুলো কাটিয়ে উঠতে পারি, তবে আগামী কয়েক বছরের মধ্যে ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশকে আরও ২০-৩০ ধাপ এগিয়ে থাকতে দেখা যাবে।’
ফেডারেশনের প্রতি পরামর্শ দিয়ে তিনি বলেন, কে দায়িত্বে থাকল সেটা বড় কথা নয়, বরং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি জরুরি। কাবরেরার মতে, ফেডারেশনের উচিত এই খেলোয়াড়দের ওপর আস্থা রাখা এবং অনূর্ধ্ব-২০ সাফে ভালো করা তরুণদের সুযোগ দিয়ে দলকে নতুন করে সাজানো, ‘এই প্রক্রিয়া চালিয়ে গেলে খুব শিগগিরই আমরা এই ধরনের ম্যাচগুলো জিততে শুরু করব।

বাছাইপর্বের সার্বিক মূল্যায়ন করতে গিয়ে তিনি জানান, পুরো গ্রুপপর্বে বাংলাদেশ কোনো দলের চেয়ে খারাপ খেলেনি। মাত্র ৫ পয়েন্ট নিয়ে মিশন শেষ করলেও দলের ভেতরে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা ধরে রাখাই এখন মূল চ্যালেঞ্জ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

র‌্যাংকিংয়ে ২০-৩০ ধাপ এগোবে বাংলাদেশ: কাবরেরা

Update Time : 06:58:42 am, Wednesday, 1 April 2026