2:22 am, Wednesday, 10 December 2025

র‌্যাবের অভিযানে কমলগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে র‌্যাবের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার রাত পৌনে ১১টায় গোপনসংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানার একটি মামলায় (মামলা নং- ১৯, তারিখ-২৪/০৬/২০১৪ইং) ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি মূলে মোঃ আলাল মিয়া (৩৫) নামে এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করে। সে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের কালারায়ের চর গ্রামের মৃত হাসিম মিয়া পুত্র। গ্রেফতারকৃত আসামীকে রোববার রাতেই কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে র‌্যাব জানায়।
কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে সোমবার মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়া জয়পাশায় শতবর্ষী দিঘি অবৈধভাবে ভরাট: একশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

র‌্যাবের অভিযানে কমলগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

Update Time : 12:27:48 pm, Monday, 9 August 2021