কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সুবিধাবঞ্চিতদের মধ্যে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দুবাই প্রবাসী ও সমাজসেবক মো. জহির উদ্দিন এর অর্থায়নে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) লক্ষ্মীপুর সার্বজনীন পুজা মন্ডপের উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
গেষ্ট অব অনার ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুর রহমান গাজী, ৩নং ওয়ার্ড সদস্য একলাছ মিয়া, ৪নং ওয়ার্ড সদস্য সায়েক আহমদ, পুজা মন্ডপ কমিটির সভাপতি সুদর্শন দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।
অনুষ্ঠানে অর্ধ শতাধিক নারী ও পুরুষকে পুজার বস্ত্র বিতরণ করা হয়।
4:50 am, Sunday, 19 April 2026
News Title :
লক্ষ্মীপুর সার্বজনীন পুজা মন্ডপে সুবিধাবঞ্চিদের মধ্যে বস্ত্র বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:24:31 pm, Friday, 15 October 2021
- 403 Time View
Tag :
Popular Post
























