8:53 am, Sunday, 7 December 2025

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন তাসকিন

ডেস্ক রিপোর্ট ::লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে দল পেয়েছেন তাসকিন আহমেদ। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তিনি। অপর দিকে নিলামে অবিক্রীত রয়েছেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে মোস্তাফিজুর রহমানকে আইকন হিসেবে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স।

আজ মঙ্গলবার এলপিএলের নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে উঠে লিটনের নাম। তার ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। কিন্তু তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। এরপর উইকেটরক্ষক ব্যাটার মুশফিককেও দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্জাইজি। নিলামে মুশফিকের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার।

বোলারদের তালিকায় ২৯ নম্বরে ছিলেন তাসকিন আহমেদ। নিলামে তার নাম এলে প্রথম দল হিসেবে তাকে নিতে আগ্রহ প্রকাশ করে কলম্বো স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত আর কোনো দল বিট না করলে ভিত্তিমূল্যের ৫০ হাজার ডলারে তাসকিনকে পেয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের নিলামে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন মোট ২৫ ক্রিকেটার। তারা হলেন তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও জাকির হাসান।

Tag :
About Author Information

Sirajul Islam

কৃষক বাঁচলে দেশ বাঁচবে- উদ্যোগতা কুতুব উদ্দিন চৌধুরী কুলাউড়ায় কৃষি মেলায়

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন তাসকিন

Update Time : 09:30:33 am, Tuesday, 21 May 2024