12:24 pm, Tuesday, 15 September 2026

লঙ্কা প্রিমিয়ার লিগে ফের চ্যাম্পিয়ন জাফনা

ক্রীড়া ডেস্ক : গত বছরের মতোই ফাইনালে মুখোমুখি হল জাফনা স্ট্যালিয়নস ও গল গ্ল্যাডিয়েটর্স। ম্যাচের ফলও আসল সেই আগের মতই। মানে বৃহস্পতিবার লঙ্কা প্রিমিয়ার লিগে ফের চ্যাম্পিয়ন হয়েছে জাফনা স্ট্যালিয়নস।

হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৩ রানে গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে জাফনা।

বৃহস্পতিবার আগে ব্যাট করা জাফনা মাত্র ৩ উইকেট হারিয়ে করে ২০১ রান। বড় লক্ষ্যে নেমে ৯ উইকেটে ১৭৮ রানের বেশি করতে পারেনি গল।

জাফনার হয়ে ব্যাট হাতে নায়ক ৪১ বলে ৬৩ রান করা আভিষ্কা ফার্নান্ডো এবং বোলিংয়ে ৪ ওভারে গলকে ভুগিয়েছেন ৩০ রান দিয়ে ২ উইকেট নেওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বড় লক্ষ্য তাড়ায় বৃহস্পতিবার গলকে আশা জাগানিয়া শুরু এনে দেন দানুশকা গুনাথিলাকা। ৭ চার ও ৩ ছয়ে ২১ বলে ৫৪ রান করেন তিনি। পেসাররা একের পর এক বাউন্ডারি হজম করায় জাফনা অধিনায়ক থিসারা পেরেরা বল তুলে দেন হাসারাঙ্গাকে। এই স্পিনার গুনাথিলাকাকে ফেরানোর পর একই ওভারে বিপজ্জনক বেন ডাঙ্ককে গোল্ডেন ডাকে মাঠছাড়া করেন।

সপ্তম ওভারে মোহাম্মদ হাফিজ (১০) দলীয় ৮৪ রানে রান আউট হলে প্রয়োজনীয় রান রেটের সমীকরণ মেলাতে পারেনি গল। অধিনায়ক ভানুকা রাজাপাকসা ১৪ রানে মাহিষ ঠিকসানার বলে হাসারাঙ্গার ক্যাচ হন। একপ্রান্ত আগলে খেলতে থাকা ওপেনার কুশল মেন্ডিসও ২৮ বলে ৩৯ রান করে রান আউট।

হাসারাঙ্গার সমান দুটি উইকেট নেন জাফনার চাতুরাঙ্গা ডি সিলভা।

এর আগে ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজের ১৮ বলে তিনটি করে চার ও ছয়ে ৩৫ রানের ঝড়ে দারুণ শুরু করে জাফনা। তার বিদায়ে ৫৬ রানে ওপেনিং জুটি ভাঙলে ফার্নান্ডো বোলারদের তুলোধুনো করেন টম কোহলার-ক্যাডমোরের সঙ্গে। ইংলিশ এই ব্যাটসম্যান ৪১ বলে ২ চার ও ৩ ছয়ে ৫৭ রানে অপরাজিত ছিলেন। শেষ দিকে শোয়েব মালিকের ১১ বলে ২৩ রান ও থিসারার ৯ বলে অপরাজিত ১৭ রানে দুইশ পার করে জাফনা।

দারুণ ব্যাটিংয়ের সুবাদে ম্যাচসেরা হয়েছেন আভিষ্কা। শুধু তাই নয় ৩১২ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

লঙ্কা প্রিমিয়ার লিগে ফের চ্যাম্পিয়ন জাফনা

Update Time : 06:40:00 am, Friday, 24 December 2021