5:15 am, Thursday, 18 June 2026

লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে একরাতে ৩টি সেগুন গাছ চুরি

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বন থেকে গত বুধবার গভীর রাতে স্থানীয় একটি সংঘবদ্ধ চোর চক্র ৩টি মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে যায়। সরেজমিন গিয়ে দেখা যায় লাউয়াছড়া বন বিট অফিসের সংলগ্ন ৩টি কাটা মূল্যবান সেগুন গাছের গুড়া। কাটা গাছ গুলোর গুড়া প্রায় ৪ ফিট গোলাকার ও ৪০/৫০ ফিট উচ্চতার যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা যায়।

বিশ্বস্ত সূত্রে আরো জানা যায় লাউয়াছড়ার বন প্রহরী ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ(সিপিজি) দিনের বেলায় বন পাহারা না দিয়ে লাউয়াছড়ায় গাইডিং সার্ভিস নিয়ে ব্যস্ত থাকেন সেই সুযোগে স্থানীয় চোর চক্র দিনের বেলায় বনের ভিতর ডুকে গাছ দেখে যায় এবং রাতের বেলায় সুযোগ বুঝে গাছ কেটে পাচার করে।

অভিযোগ উঠেছে স্থানীয় সংঘবদ্ধ চোর চক্রের সাথে বন বিভাগের কিছু অসাধু বন প্রহরী ও সিপিজি সদস্য সম্পৃক্ত রয়েছেন।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, গাছ কাটার বিষয়টি লাউয়াছড়া বিট কর্মকর্তা জানার পর সংঘবদ্ধ চোর চক্রকে রাতেই ধাওয়া দেওয়া হয়, সেই সময়ে কিছু গাছের খন্ড ও পরিবহন ট্রলি জব্দ করা হয়েছে পাশাপাশি তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্তে কোন বন প্রহরী অথবা সিপিজির সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এছাড়া চোর চক্র বন বিভাগের লোকজন আসার আগেই অধিকাংশ গাছের খন্ড নিয়ে যায়।এবিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

শত শত নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে মোসারফ

লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে একরাতে ৩টি সেগুন গাছ চুরি

Update Time : 08:09:19 am, Saturday, 21 December 2024