কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের উত্যক্ত করায় দায়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার বিকালে এ দুইজনকে আটক করা হয়।
জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা ঘুরতে আসার মধ্যে পর্যটক রিফাত ও বান্ধবী তানজিলাকে উত্যক্ত করে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় দুই যুবক। এ ঘটনায় পর্যটক থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত মো. বেলাল হোসেন (৩০) ও নাজমুল ইসলাম ফাহিম (২২) কে আটক করে থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানায়।
12:50 am, Thursday, 22 January 2026
News Title :
লাউয়াছড়ায় পর্যটকদের উত্যক্ত করার দায়ে দুই যুবক আটক
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:56:41 am, Tuesday, 20 September 2022
- 369 Time View
Tag :
Popular Post




























