11:31 am, Tuesday, 16 December 2025

লিফ্‌টে শ্লীলতাহানি, যা করলেন তরুণী! (ভিডিও)

অনলাইন ডেস্ক:: লিফ্‌টের মধ্যেই শ্লীলতাহানির চেষ্টা! তরুণীর বেধড়ক মার যুবককে, সেই ভিডিও আবার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পথেঘাটে অনেক পুরুষই মেয়েদের উত্ত্যক্ত করেন। অনেক সময়ই রাস্তায়, ট্রেনে কিংবা মেট্রোয় মেয়েদের সঙ্গে এমন ঘটনা ঘটে, যা সহ্যের বাঁধ ভেঙে দেয় তাঁদের। অনেকে প্রতিবাদ করেন, অনেকেই আবার ভয়ে কুঁকড়ে যান। সম্প্রতি এক লিফ্‌টের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে একটি ছেলেকে দেখা যাচ্ছে এক তরুণীর সঙ্গে অসভ্যতা করতে। তার পর যা হল, তা হয়তো সারা জীবন মনে থাকবে সেই ছেলেটির।

লিফ্‌টে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে এই ভিডিওটি পাওয়া গেছে। ভিডিওয় দেখা যাচ্ছে, এক তরুণী লিফ্‌টে ওঠেন, যেখানে এক যুবক আগে থেকেই হাজির ছিলেন। ছেলেটি বেশ কিছু ক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে থাকেন এবং পরের মুহূর্তে তাঁর কাছে গিয়ে তাঁকে উত্ত্যক্ত করতে থাকেন। এমনকি তিনি মেয়েটির কাঁধে হাতও রাখেন। এর পরেই বেজায় চটে যান তরুণী। যুবককে সপাটে এক চড় মারেন তিনি। চলে বেধড়ক মারধর। মহিলার মারে যুবকের অবস্থা কাহিল। আর বোধ হয় কোনও মহিলাকে উত্ত্যক্ত করার সাহস পাবেন না সেই যুবক।

ভাইরাল এই ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে ‘লকাররুমলোল’ নামের আইডি থেকে। এই সিসিটিভি ফুটেজটি এখন পর্যন্ত প্রায় ২ লাখ লোক দেখেছেন। ৬ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি পছন্দ করেছেন। নেটাগরিকরা মেয়েটির সাহসিকতার প্রশংসা করছেন।

অনেকেই পোস্টটিতে মন্তব্য করেছেন এবং বলেছেন যে, মেয়েদের উচিত এই রকম ভাবেই পথেঘাটে গর্জে ওঠা। তবে ভিডিওটি কোথাকার, তা জানা যায়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শহিদদের স্বরণে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

লিফ্‌টে শ্লীলতাহানি, যা করলেন তরুণী! (ভিডিও)

Update Time : 09:21:08 am, Monday, 28 November 2022