5:25 pm, Saturday, 7 March 2026

লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট নুসরাতের

ডেস্ক রিপোর্ট : টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। ভারতে লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে পশ্চিবঙ্গের তৃণমূল কংগ্রেস। তবে তালিকায় নেই নুসরাতের নাম। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার।

মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, রোববার লোকসভা ভোটের প্রার্থিতালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। ৪২টি কেন্দ্রের প্রার্থিতালিকায় বেশ কিছু রদবদল হয়েছে। কিন্তু এই তালিকায় নাম নেই এই অভিনেত্রীর।

এতে বলা হয়, বসিরহাট কেন্দ্রের সংসদ ছিলেন নুসরাত। কিন্তু আসন্ন লোকসভা ভোটের তৃণমূলের প্রার্থিতালিকা বলছে, ওই কেন্দ্র থেকে ভোটে লড়বেন হাজি নুরুল ইসলাম। নুসরাতকে টিকিট দেয়নি দল।

এতে আরও বলা হয়, লোকসভা ভোটের প্রার্থি তালিকা প্রকাশ হওয়ার পরের দিনই ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নুসরাত। পোস্ট করা ছবিতে দেখা গেল, উদাস ভঙ্গিতে বসে রয়েছেন তিনি। সামনের টেবিলে রাখা নানা ধরনের খাবার, পানীয়, ফ্রেঞ্চফ্রাই। একটি প্লেটে ‘সাওয়ারডো’। পাউরুটি, লেটুস এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি টক স্বাদের এক বিশেষ পদ। ছবির ক্যাপশনে নুসরাত লেখেন, ”আমি ‘টক’ মানুষের চেয়ে ‘সাওয়ারডো’ বেশি পছন্দ করি। ”

তবে কী ভোটের টিকিট না দেওয়ায় নুসরাত খোঁচা দিলেন দলকে? নাকি পাঁচ বছরের বিদায়ী সংসদ সদস্যের মনে একরাশ অভিমান জমা হয়েছে? তবে এ সবের উত্তর অবশ্য একমাত্র দিতে পারেন নুসরাত।

Tag :
About Author Information

Sirajul Islam

ট্রাম্পের ‘আত্মসমর্পণ’ ও নেতা নির্বাচনের দাবিকে ইরানের উপহাস

লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট নুসরাতের

Update Time : 07:50:24 am, Wednesday, 13 March 2024