7:47 am, Sunday, 9 August 2026

শক্তিশালী ভূমিকম্পে তাইওয়ানে নিহত বেড়ে ৯, নিখোঁজ ৫০

ডেস্ক রিপোর্ট : সাগরবেষ্টিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় অন্তত ৯০০ জন আহত হয়েছেন। সেই সঙ্গে স্থানীয় একটি হোটেলের মিনিবাসে ভ্রমণ করা কমপেক্ষ ৫০ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপর তাইওয়ান ছাড়াও জাপান ও ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্স

বুধবারের (৩ এপ্রিল) এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। এতে অন্তত ২৬টি ভবন ধসে পড়েছে। এর অর্ধেকের বেশিই হুয়ালিয়েনে। আর ধসে পড়া এসব ভবনে অন্তত ২০ জন আটকা পড়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল সাড়ে ১৫ কিলোমিটার।

এদিকে, ভূমিকম্পের ফলে সুনামি আঘাত হানতে পারে এ শঙ্কায় জাপানের ওকিনাওয়া, মিয়াকোজিমা ও ইয়ায়েমা দ্বীপের আশপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)। কেননা, এসব অঞ্চলে ৩ মিটার বা ৯ দশমিক ৮ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে

Tag :
About Author Information

Sirajul Islam

অরক্ষিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’চিকিৎসা বঞ্চিত হাওর পারের হতদরিদ্র বাসিন্দারা

শক্তিশালী ভূমিকম্পে তাইওয়ানে নিহত বেড়ে ৯, নিখোঁজ ৫০

Update Time : 11:53:51 am, Thursday, 4 April 2024