5:18 pm, Thursday, 12 March 2026

শপথ গ্রহণ: বাইরে উৎসুক জনতার ভিড়

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

শপথ গ্রহণকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সকাল থেকেই সেখানে উৎসুক জনতার ভিড় দেখা যায়।
শপথ অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়লাভ করেছেন।

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথগ্রহণ প্রথমে অনুষ্ঠিত হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

শপথ গ্রহণ: বাইরে উৎসুক জনতার ভিড়

Update Time : 06:58:46 am, Tuesday, 17 February 2026