5:23 am, Wednesday, 18 February 2026

শমশেরনগরে মাদ্রাসার ভবন উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় চাতলাপুর রোড়স্থ দারুস সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসার আয়োজনে এ ভবন উদ্বোধন করা হয়।

মাদ্রাসার সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও আব্দুর রহমান রানু পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দারুস সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দুধু মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাধবপুর ইউপি সদস্য আশিদ আলী, লেখক গবেষক অ্যাডভোকেট ইয়াওর উদ্দিন, অভিভাবক সদস্য মাসুক আলী ও মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা হাসান আহমদ, যুবলীগ উপজেলা শাখা যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল প্রমুখ।

প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, যারা এ মাদ্রাসায় দান করে ভবন নির্মাণে সহায়তা করছেন তাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও বেশি দান করতে পারেন।

পরে অ্যাডভোকেট ইয়াওর উদ্দিন এর সম্পাদনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের উপর বাংলার বীর সেনানী বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শমশেরনগরে মাদ্রাসার ভবন উদ্বোধন

Update Time : 06:23:48 am, Saturday, 5 February 2022