ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সদস্য মোঃ সুজন আহমেদ এর পিতা আরজদ উল্যা একজন ব্যবসায়ী। শমশেরনগর রোডে অবস্থিত শ্যামলী ষ্টোর নামীয় আরজদ উল্যা’র ব্যবসা প্রতিষ্ঠান রহিয়াছে। উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লোটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন মোঃ সুজন আহমেদ এর পিতা আরজদ উল্যা। আরজদ উল্যা আমাদের জানান, তিনি দীর্ঘদিন যাবত শমশেরনগর রোডে শ্যামলী ষ্টোর নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করিয়া আসিতেছেন। উক্ত ব্যবসার আয় দ্বারা আরজদ উল্যা’র পরিবারের আর্থিক চাহিদা পূরন হয়। আরজদ উল্যা’র ছেলে মোঃ সুজন আহমেদ মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সদস্য হওয়ায় তিনি দেশে থাকাকালিন সময়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের বিপক্ষে কাজ করায় স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা মোঃ সুজন আহমেদ এর উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার পরিবারের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা সাত ঘটিকায় স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মী সদস্যরা মোঃ সুজন আহমেদ এর পিতার ব্যবসা প্রতিষ্ঠানের হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। ইহাতে মোঃ সুজন আহমেদ এর পিতা আরজদ উল্যা বাঁধা দিলে তাকে স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মী সদস্যরা মারপিট করে আহত করে এবং স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মী সদস্যরা হুমকি দিয়ে বলে যে, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সদস্য মোঃ সুজন আহমেদ দেশে আসিলে প্রাণে হত্যা করিবে। মোঃ সুজন আহমেদ এর পিতা আরজদ উল্যা আরও বলেন, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লোটপাটের ঘটনায় তার ব্যাপক ক্ষতি হয়েছে এবং তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
5:41 pm, Thursday, 18 June 2026
News Title :
শমশেরনগর রোডে অবস্থিত শ্যামলী ষ্টোর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও প্রাণে হত্যার হুমকি
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:03:58 am, Monday, 14 October 2024
- 207 Time View
Tag :
Popular Post




























