9:40 am, Wednesday, 15 July 2026

শরীয়তপুরে সেতুতে লঞ্চের ধাক্কা, নিহত ৩

ডেস্ক রিপোর্ট : শরীয়তপুরের গোসাইরহাটে সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার ভোরে ঢাকা থেকে ডামুড্যাগামী লঞ্চ স্বর্ণদীপ প্লাস উপজেলার কুচইপট্টি সেতুতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানার পুলিশ সূত্রে জানা যায়, জোয়ারের পানি বেশি থাকায় আজ ভোররাত সাড়ে ৩টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচইপট্টি ইউনিয়নের সাইক্কা সেতুতে স্বর্ণদীপ প্লাস লঞ্চটি ধাক্কা দেয়। এ সময় লঞ্চের ছাদে ঘুমিয়ে থাকা পাঁচ-সাতজন যাত্রী দোতলার ছাদের পানির ট্যাংকের ওপর পড়ে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। আহত হন আরও দুজন। আহতদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহত এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতরা হলেন কোদালপুর সরদারপাড়া এলাকার শাহ আলি মোল্লার ছেলে তানজি (২৩), টাঙ্গাইলের শাকিল আহমেদ (২৫) ও জামালপুরের সাগর আলি (২৩)। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় লঞ্চের চালক ও মাস্টারকে আটক করেছে পুলিশ।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, ভোররাতে লঞ্চ দুর্ঘটনায় তিন যাত্রী নিহত হয়েছেন। আহত দুজনকে এখানে ভর্তি করা হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বলেন, লঞ্চ দুর্ঘটনায় লঞ্চের চালক ও মাস্টারকে আটক করা হয়েছে। পুলিশ তদন্ত করে তাঁদের বিরুদ্ধে মামলা করবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

শরীয়তপুরে সেতুতে লঞ্চের ধাক্কা, নিহত ৩

Update Time : 07:50:04 am, Sunday, 23 October 2022