4:05 pm, Wednesday, 17 June 2026

শাকিব খানের সিনেমায় অডিশন না দেওয়ার কারণ বললেন তিশা

বিনোদন ডেস্ক :: ছোট পর্দার এই সময়ের অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সিনেমার প্রস্তাব নিয়ে কথা বলেছেন তিনি। যেখানে তিশা তার এক অদ্ভুত ভীতির কথা স্বীকার করেন।

তিনি জানান, শুটিংয়ের পরিবেশ বা লাইট-ক্যামেরার সেট ছাড়া তিনি চরিত্রের গভীরে প্রবেশ করতে পারেন না।

এ কারণে অডিশন দিতে গেলেই তিনি নার্ভাস হয়ে পড়েন।
তিশা বলেন, আমি তো আসলে অভিনয় শিখিনি। অডিশন দিলে আমি নিশ্চিত যে আমাকে বাদ দিয়ে দেবেন। তাই সিনেমার মিটিংয়ে বলেছিলাম, অডিশন ছাড়া নিলে নিতে পারেন।

শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি তাকে শাকিব খানের একটি সিনেমার জন্য অডিশন দিতে ডাকা হয়েছিল। কিন্তু নিজের অডিশন ভীতির কারণে সেখানে আর অংশ নেওয়া হয়নি তার।

তিশার মতে, শুটিং সেটে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হলে তিনি সাবলীলভাবে কাজ করতে পারেন না।

তবে বড় একটি প্রজেক্টের কাজ নিয়ে কথা চলছে, যা আগামী ফেব্রুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিশা।

তবে এখনই কাজটি সম্পর্কে বিস্তারিত এখনই বলতে চাননি তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শাকিব খানের সিনেমায় অডিশন না দেওয়ার কারণ বললেন তিশা

Update Time : 08:52:50 am, Wednesday, 7 January 2026