1:45 am, Monday, 19 January 2026

শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- দুবাইয়ে সার্কের ৪০ বর্ষপূর্তি অনুষ্ঠানে

স্টাফ রিপোর্টার : শান্তির জন্য সার্ক এই প্রতিপাদ্যকে সামনে রেখে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর পথ চলার ৪০ বছরে পদার্পণ উপলক্ষে দুবাই স্থানীয় একটি হোটেলে সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইস্থ একটি হোটেলে সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সভাপতি ও চ্যানেল এস আরব আমিরাত প্রতিনিধি এম সামসুর রহমান সোহেল (আরবি)’র সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সাধারণ সম্পাদক ও ভয়েজ অব ঢাকা’র সম্পাদক মো. ফখরুদ্দীন মুন্নার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সময় টিভি আরব আমিরাত প্রতিনিধি ও প্রেসক্লাব আরব আমিরাতের সাবেক সভাপতি মোহাম্মদ শিবলি আল সাদিক, ডিবিসি নিউজ আমিরাত প্রতিনিধি ও প্রবাসী সাংবাদিক সমিতি আরব আমিরাত সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, এসএ টিভির আমিরাত প্রতিনিধি ও বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাত সভাপতি সিরাজুল হক, দীপ্ত টিভি আরব আমিরাত প্রতিনিধি ও বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের উপদেষ্টা মাহবুব হাসান হৃদয়, দৈনিক পূর্বকোণ আরব আমিরাত প্রতিনিধি ও প্রবাসী সাংবাদিক সমিতি আরব আমিরাতের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাসিম উদ্দিন আকাশ, সি প্লাস আমিরাত প্রতিনিধি ও বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, স্বদেশ বিচিত্রা’র নিজস্ব প্রতিনিধি ও সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সহ-সভাপতি সাগর চন্দ্র স্বপন, বায়ান্ন টিভি আমিরাত প্রতিনিধি ও প্রবাসী সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক ওবাইদুল হক মানিক, কিউ টিভি বাংলা আমিরাত প্রতিনিধি ও সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়ার উদ্দিন রনি, দুবাই সংবাদ আরব আমিরাত প্রতিনিধি এম রিদওয়ান প্রমুখ।

সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকতা শুধু নামে নয় কাজে তা প্রমাণ করাই প্রকৃত সাংবাদিকদের কাজ। কে পেশাধারী কে পেশাধারী না তা প্রমাণ হয় তার কাজের মাধ্যমেই। বাংলাদেশ মিশন হওয়া উচিত সকলের জন্যে সমান। কাউকে প্রাধান্য দিয়ে নিজেদের কুকর্ম ঢাকার পথ সহজ করতে গেলে তা হতে দেয়া হবে না বলে হুশিয়ার করে দেন সাংবাদিকরা।

তারা আরো বলেন, দক্ষিণ উপমহাদেশের ৮টি দেশের মধ্যে আর্থিক, সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদার করতে ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক নামের সংগঠনের পথ চলা শুরু হয়। এই সংগঠনের মাধ্যমেই বাংলাদেশ ভারতের পানি চুক্তিসহ মালদ্বীপ ও মায়ানমারের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে বাংলাদেশ আরো এগিয়ে যায়। তারই ধারাবাহিকতায় সার্ক সাংবাদিক ফোরাম ও সার্ক অন্তর্ভুক্ত ৮টি দেশ নয়, আমিরাতে অবস্থানরত সকল দেশের সাংবাদিকদের সমন্বয়ে এগিয়ে যেতে চায়। যাতে করে আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের যে কোন প্রকার সমস্যা আন্তর্জাতিক মহলে তুলে ধরতে সুবিধা হবে বলে মনে করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- দুবাইয়ে সার্কের ৪০ বর্ষপূর্তি অনুষ্ঠানে

Update Time : 09:29:41 am, Tuesday, 10 December 2024