12:42 am, Thursday, 11 June 2026

শিশুদের নিয়ে কেনাকাটা, ১২ বাবা-মাকে জরিমানা

অনলাইন ডেস্ক: করোনা মহামারীর মধ্যে গাজীপুরের কাপাসিয়া বাজারে শিশুদের সঙ্গে নিয়ে ঈদ কেনাকাটা করতে গিয়ে জরিমানা গুনেছেন ১২ জন বাবা-মা। বুধবার (৫ মে) বিকেলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত আরা ভ্রামম্যাণ আদালত চালিয়ে তাদের বিরুদ্ধে ১২টি মামলা ও জরিমানা করেছেন। ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, বুধবার বিকেলে কাপাসিয়া বাজারে গিয়ে দেখা যায় করোনা মহামারীকালে অনেক বাবা-মা তাদের দুধের বাচ্চা ছাড়াও কম বয়সী শিশুদের নিয়ে ঈদের কেনা-কাটা করতে এসেছেন।

এসময় শিশুদের মাস্কও ব্যবহার করানো হয়নি। পরে তাদের ১২ জনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১২ জনের বিরুদ্ধে ১২টি মামলা ও ৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।তিনি বলেন, ‘যেখানে সরকার করোনা মহামারীকালে সংক্রমণরোধে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। সেখানে স্বাস্থ্যবিধি না মেনে শিশুদের নিয়ে বাজারে যাচ্ছেন অভিভাবকরা। তাদের সতর্ক করতেই এ জরিমানা করা হয়েছে।’

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

শিশুদের নিয়ে কেনাকাটা, ১২ বাবা-মাকে জরিমানা

Update Time : 04:22:04 pm, Thursday, 6 May 2021