1:45 am, Sunday, 15 March 2026

শুটিং সেটে আগুন, যা বললেন রচনা

ডেস্ক রিপোর্ট ::টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। ‘দিদি নম্বর ওয়ান’-এর প্রিয় মুখ সঞ্চালিকা তিনি। সোমবার সকালে আগুন লাগে ডিআরআর স্টুডিওতে। সেখানেই শুটিং চলে ‘দিদি নম্বর ওয়ান’-এর।

ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানালেন সঞ্চালিকা রচনা। পাশাপাশি, নির্বাচনী প্রচার নিয়েও কথা বললেন তৃণমূলের তারকা প্রার্থী।

রাজারহাটের ডিআরআর স্টুডিতে আগুন লাগে সকাল সাড়ে ১১টা নাগাদ। ‘দাদাগিরি’ থেকে ‘দিদি নম্বর ওয়ান’, ‘সারেগামাপা’-র মতো জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের শুটিং হয় এই স্টুডিও’য়।

ঘটনা নিয়ে অভিনেত্রী বলেন, “নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা। প্রচুর ক্ষয়ক্ষতির ব্যাপার রয়েছে। দু’টি মেকআপ ভ্যান পুড়ে যাওয়া চাট্টিখানি কথা নয়! কেউ আহত হননি, সেটা সব থেকে স্বস্তিদায়ক।

রচনা নিজেও শুটিং করেন সেখানে। অভিনেত্রীর কথায়, “ওখানে পরশু আমার ‘দিদি নম্বর ওয়ান’-এর শুটিং হওয়ার কথা। ভাগ্যবশত অগ্নিকাণ্ডের সময় আমরা কেউ শুটিংয়ে ছিলাম না। সকলে নিরাপদে আছি, এটা বড় কথা। না হলে আরও অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারত। ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ওয়ান’ বা অন্য কোনও শুটিং হচ্ছিল না। তাই শুটিং ফ্লোর খালি ছিল। ”

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে ইটালী প্রবাসীর বাগান বাড়ীতে দুর্বৃত্তের আগুন : নিরাপত্তা চান ইটালী প্রবাসী

শুটিং সেটে আগুন, যা বললেন রচনা

Update Time : 07:17:22 am, Tuesday, 23 April 2024