1:48 am, Sunday, 9 August 2026

শেষে স্পেনকেই অভিনন্দন, মেসিকে নিয়ে আবেগঘন বার্তা হিমির

বিনোদন ডেস্ক :: পুরো বিশ্বকাপজুড়ে আলোচনায় ছিলেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। কখনো ব্রাজিলের জার্সিতে, কখনো বিভিন্ন দলকে ঘিরে দেওয়া পোস্টে সামাজিকমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার নিশ্চিত হওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করে দুটি আলাদা পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।

প্রথম পোস্টে স্পেনের জার্সি পরা নিজের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, স্পেন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চ্যাম্পিয়ন।

সঙ্গে যোগ করেন স্পেনের পতাকা ও ট্রফির ইমোজি।
এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন হিমি।

তিনি লেখেন, স্পেন শিরোপা জিতলেও ফুটবল ইতিহাসে মেসির উত্তরাধিকার অমলিন থাকবে বলেই বিশ্বাস অভিনেত্রীর। একই সঙ্গে মাঠে মেসির জাদুকরী ফুটবলকে ভবিষ্যতে মিস করবেন বলেও আবেগঘন বার্তা দেন তিনি।
আরও একটি পোস্টে মেসির ছবি যুক্ত করেন হিমি। সেখানে লেখেন, হয়তো আজ দিনটা তোমার ছিল না। কিন্তু ফুটবল ইতিহাসে তোমার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।

বিশ্বকাপ চলাকালে হিমির দেওয়া একাধিক পোস্ট সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল। কোন দলকে সমর্থন করছেন, তা নিয়েও নেটিজেনদের মধ্যে ছিল তুমুল আলোচনা। তবে ফাইনাল শেষে স্পেনকে অভিনন্দন জানানো এবং একই সঙ্গে মেসির প্রতি সম্মান জানিয়ে দেওয়া এই দুই পোস্টে ফুটে উঠেছে একজন ফুটবলপ্রেমীর ক্রীড়াসুলভ মনোভাব।

Tag :
About Author Information

Sirajul Islam

অরক্ষিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’চিকিৎসা বঞ্চিত হাওর পারের হতদরিদ্র বাসিন্দারা

শেষে স্পেনকেই অভিনন্দন, মেসিকে নিয়ে আবেগঘন বার্তা হিমির

Update Time : 09:21:12 am, Monday, 20 July 2026