অনলাইন ডেস্ক: টলিউড অভিনেত্রী ও বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিনা অনুমতিতে রোড শো করার অভিযোগে পর্ণশ্রী থানায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহণ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ছিল প্রচারের শেষ দিন। এদিন শ্রাবন্তীর সমর্থনে রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।পরে কর্মী-সমর্থকদের নিয়ে পর্ণশ্রী থানায় বিক্ষোভ করেন শ্রাবন্তী। তারপর অনুমতি ছাড়াই রোড শো করেন এই অভিনেত্রী। এ কারণে পর্ণশ্রী থানায় শ্রাবন্তীর নামে মামলা দায়ের করা হয়। পুরো ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদনও পাঠিয়েছে পুলিশ। বেহালা পশ্চিম আসন থেকে নির্বাচনে লড়ছেন শ্রাবন্তী। তার অভিযোগ—পরিকল্পিতভাবে বিজেপিকে প্রচার করা থেকে আটকানো হচ্ছে।
8:45 am, Wednesday, 10 June 2026
News Title :
শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে মামলা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:51:24 pm, Friday, 9 April 2021
- 777 Time View
Tag :
Popular Post






























