9:44 pm, Sunday, 12 July 2026

শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি:  শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি মিলন দাস গুপ্ত, সাবেক জাতীয় ফুটবলার ইকরাম রানা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সাবেক কৃতি ফুটবলার ও পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, পীযুষ দত্ত, ও এম এ মতিন প্রমুখ।

খেলাটি পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি মিজানুর রহমান মিজান, সহকারি রেফারি আবুল কাশেম, এবাদুর রহমান চৌধুরী, মো. সিরাজুল ইসলাম সেলু।

উদ্বোধনী খেলায় শ্রীমঙ্গল পৌরসভাকে ৩.০ গোলে হারিয়ে জয়লাভ করে সাতগাঁও ইউনিয়ন দল।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী

শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Update Time : 05:52:14 pm, Friday, 28 May 2021