5:51 pm, Saturday, 7 March 2026

শ্রীমঙ্গলে চোরসহ চোরাই মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গল থেকে চুরি যাওয়া মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া হতে উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এসময় ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বীরগাও এলাকার মৃত আছমত আলীর ছেলে শুক্কুর মিয়াকে আটক করেছে পুলিশ। এসময় শুক্কুর আলীর জিম্মা থেকে আরও দুটি মোটরসাইকেল উদ্বার করা হয়।

জানা যায়, ২০মার্চ/২৩ ইং রাত ৮ টার দিকে শ্রীমঙ্গল শহরের বিরাইমপুর (কলেজরোড) এলাকার জনৈক তানভীর আহমেদ (৪২) এর বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়।

উক্ত ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা হলে পুলিশ গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৪ মার্চ ভোর ৩ টার দিকে ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বীরগাও এলাকায় অভিযান চালায়। এসময় মোটর সাইকেল চুরির ঘটনায় ওই এলাকার শুক্কুর মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শুক্কুর মিয়াকে জিজ্ঞাসাবাদে ও তাহার দেখানো মতে তার বসত বাড়ী থেকে চুরি হওয়া লাল রঙ্গের হিরো স্পেলেন্ডার মোটর সাইকেলসহ আরও ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শুক্কুর মিয়া চুরির ঘটনা স্বীকার করে তার সহযোগী আসামীদের নাম ঠিকানা প্রকাশ করেন বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃত শুক্কুর মিয়া আন্তঃজেলা মোটর সাইকেল চোর দলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি আমরা উদ্ধার করতে পেরেছি। এ ঘটনার সাথে স্হানীয়ভাবে কারা জড়িত রয়েছে শুক্কুর আলীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চোর চক্রের সদস্যদের চেহারা উন্মোচন করবেন বলে তিনি জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

ট্রাম্পের ‘আত্মসমর্পণ’ ও নেতা নির্বাচনের দাবিকে ইরানের উপহাস

শ্রীমঙ্গলে চোরসহ চোরাই মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার

Update Time : 11:25:15 am, Saturday, 25 March 2023