শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অজ্ঞাত এক তরুনীর (২০) লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের উদনাছড়ার ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে উপজেলার উদনাছড়ার ব্রিজের নিচে এলাকাবাসী সাদা বস্তাবন্দি অবস্থায় লাশটি দেখতে পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হুমায়ূন কবির ও এস আই মোহাম্মদ আসাদুজ্জামান ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।
পরবর্তীতে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের নবপদন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান।
এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, তরুণীর গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তার বয়স আনুমানিক ২০/২২ বছর হবে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির শরীরে ধর্ষনের আলামত আছে কিনা সেটা ময়নাতদন্তের রির্পোটে জানানোর জন্য বলা হয়েছে। রিপোর্ট আসার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া আমরা ঘটনাস্থলে পিবিআই ও সিআইডি টিমকে নিয়ে এসেছি। তারা কাজ করছে, ধারনা করা হচ্ছে মেয়েটিকে শ^াসরুদ্ধ করে হত্যার পর ব্রিজ থেকে নিচে ফেলা হতে পারে। আশা করছি মেয়েটির পরিচয় এবং প্রকৃত ঘটনা শিঘ্রই বের করা সম্ভব হবে।
10:40 pm, Monday, 10 August 2026
News Title :
শ্রীমঙ্গলে ছড়া থেকে অজ্ঞাত তরুনীর লাশ উদ্ধার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:47:56 am, Tuesday, 18 May 2021
- 859 Time View
Tag :
Popular Post




























