9:28 am, Sunday, 12 July 2026

শ্রীমঙ্গলে দুই বছরের প্রতিবন্ধী শিশু সন্তানকে বিষ খাইযে হত্যার অভিযোগে শিশুর বাবা মা গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি::মৌলভীবাজারের শ্রীমঙ্গল নিজ ঔরশজাত দুই বছরের প্রতিবন্ধী শিশু সন্তানকে বিষ খাইযে হত্যার অভিযোগে শিশুর বাবা মাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ মে) রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ চাতুল গ্রামে অভিযান চালিয়ে শিশুর বাবা রাশেদ মিয়া এবং মা শাপলা বেগমকে গ্রেফতার করা হয়।

থানা সুত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে কোনোভাবে চলাফেরা করতে পারতো না। তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে এক সময় অধৈর্য হয়ে পড়ে।

গত ১৭ মে শুক্রবার বিকেলে শিশু ফারিয়ার মুখে বিষ ঢেলে দেয়া হয়। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়। ঘটনার পর শিশুর বাবা-মা বাড়ি থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, থানায় অভিযোগ প্রাপ্তির পর থেকেই শ্রীমঙ্গল থানা পুলিশ মৃত শিশুর মা-বাবাকে গ্রেফতারে কাজ শুরু করেন। গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে হবিগঞ্জ সদর থানার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবা মা তাদের প্রতিবন্ধী শিশুকে বিষ খাইয়ে হত্যার কথা স্বীকার করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

শ্রীমঙ্গলে দুই বছরের প্রতিবন্ধী শিশু সন্তানকে বিষ খাইযে হত্যার অভিযোগে শিশুর বাবা মা গ্রেফতার

Update Time : 12:34:00 pm, Thursday, 23 May 2024