5:28 am, Saturday, 16 May 2026

শ্রীমঙ্গলে নতুন অর্থবছরের প্রথম চা নিলাম: বিক্রি বেড়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের খান টাওয়ারের অস্থায়ী নিলাম কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত এ নিলাম চলে। এই নিলামে ৫টি ব্রোকার্স হাউজের মোট ১ লাখ ১৪ হাজার ৮৩৮ দশমিক ১০ কেজি চা উত্তোলন করা হয়। যার মধ্যে অর্ধেকের বেশি চা বিক্রি হয়েছে বলে নিলাম সুত্রে জানাযায়।

নিলামে উঠা চায়ের বাজারমূল্য প্রায় ২ কোটি ২৯ লাখ ৬৭ হাজার উপরে হবে বলে সংশ্লিষ্টরা জানান। ব্রোকার্স ও বায়ারদের উপস্থিতি ছিল সন্তোষজনক, যা বিক্রিত চায়ের পরিমাণে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এ নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে গ্রিন লিফ টি গার্ডেনের গ্রিন টি, প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকায়। এছাড়া তেলিয়াপাড়া টি গার্ডেনের বø্যাক টি সর্বোচ্চ ৪০০ টাকায় বিক্রি হয়।
ব্রোকার্স ও বায়ারদের মতে, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে চায়ের গুণগত মান বেড়েছে, ফলে নিলামে বিক্রিও বেড়েছে। তারা জানান, চট্টগ্রামের তুলনায় শ্রীমঙ্গলে কিছু চা তুলনামূলক ভাল দামে বিক্রি হয়েছে।
জানাযায়, ২০২৪-২৫ অর্থবছরের শেষ নিলাম পর্যন্ত শ্রীমঙ্গলে মোট ১৩ লাখ ২৯ হাজার ১২১ দশমিক ৬০ কেজি চা অফার করা হয়, যার মধ্যে ১১ লাখ ৪৮ হাজার ৮৯৩ দশমিক ১০ কেজি বিক্রি হয়েছে। গড় মূল্য ছিল প্রায় ১৭৫ টাকা, অবিক্রীত ছিল ১ লাখ ৮০ হাজার ২২৮ দশমিক ৫০ কেজি চা।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে নতুন অর্থবছরের প্রথম চা নিলাম: বিক্রি বেড়েছে

Update Time : 12:40:17 pm, Wednesday, 7 May 2025