1:55 am, Monday, 17 August 2026

শ্রীমঙ্গলে নতুন পোর্টেবল এক্স-রে মেশিন চালু

অনলাইন ডেস্ক: শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় নতুন পোর্টেবল এক্স-রে মেশিন চালু হয়েছে। যক্ষ্মা রোগ শনাক্তকরণে নতুন দিগন্তের সূচনা করবে পোর্টেবল এই এক্স-রে মেশিন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)  ডা. পার্থ সারথি সিংহ জানান, বাংলাদেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অনেক মানুষ আছে যাদের যক্ষা রোগের লক্ষণ রয়েছে কিন্তু যাতায়াতের দূরত্বের জন্য তারা এক্স-রে করাতে পারে না। ফলে বিশাল একটা জনগোষ্ঠী যক্ষ্মা রোগ শনাক্ত না হয়েই মৃত্যুবরণ করে৷

তিনি জানান, বাংলাদেশ যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এই নতুন পোর্টেবল এক্স-রে মেশিন প্রোগ্রাম চালু হলো শ্রীমঙ্গলে। প্রাথমিকভাবে সীমান্তবর্তী বাগান এলাকায় এই পোর্টেবল এক্স-রে করা হবে। এই মেশিনের সুবিধা হল এই এক্সরে মেশিন সহজেই ব্যাগে বহন করা যায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজেই স্কোরিং করে। পরবর্তীতে এমবিবিএস ডাক্তার পূর্ণাঙ্গ ডায়াগনোসিস করেন প্রাপ্ত ইমেজ দেখে।
ডা. পার্থ জানান, চা-বাগান অধ্যুষিত শ্রীমঙ্গলে এই পোর্টেবল এক্স-রে মেশিন চালু হওয়ায় যক্ষা রোগ শনাক্তকরণে নতুন দিগন্তের সূচনা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশে ‘বর্ষা উৎসব ২০২৬’ উদযাপিত

শ্রীমঙ্গলে নতুন পোর্টেবল এক্স-রে মেশিন চালু

Update Time : 01:01:30 pm, Sunday, 23 July 2023