12:11 pm, Tuesday, 16 December 2025

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিদেশি সিগারেট, জিরা ও প্রসাধনী জব্দ, গ্রেফতার ১

এনামুল হক আলম সিনিয়র স্টাফ রিপোর্টার

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ভারতীয় জিরা এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় একজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই বাবলু কুমার পাল ও ফোর্সসহ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬.৪৫ মিনিটে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান পরিচালনা করে।

অভিযানে আব্দুল কাইয়ুম (২০), পিতা-মোঃ মহিবুল মিয়া, মাতা-মৃত মিনারা বেগম, সাং-টিকরিয়া (চকগাঁও), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়।

এসময় ৯০,০০০ শলাকা বিদেশি সিগারেট, ৩০ বোতল অলিভ অয়েল , ১২০ কৌটা Nivea Soft Light Moisturizing Cream এবং ভারতীয় ৫ বস্তা (১৫০ কেজি) জিরা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১,১০,০০০/- টাকা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ও তার অজ্ঞাতনামা সহযোগীরা অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে এনে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করত। গ্রেফতারকৃত ব্যক্তি এসব পন্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তিনি আরও জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শহিদদের স্বরণে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিদেশি সিগারেট, জিরা ও প্রসাধনী জব্দ, গ্রেফতার ১

Update Time : 11:40:28 am, Wednesday, 12 November 2025