10:21 pm, Monday, 10 August 2026

শ্রীমঙ্গলে বিশালাকৃতির অজগর উদ্ধার

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার খাইছড়া চা-বাগান এলাকা থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অজগরটিকে উদ্ধার করে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শনিবার রাত ১১ টার দিকে খাইছড়া চা-বাগানের সড়কে অজগরটিকে স্থানয়ীরা দেখতে পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানায়। খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থল থেকে অজগরটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।

তিনি আরো জানান, অজগরটি বর্তমানে সুস্থ রয়েছে এবং সেবা ফাউন্ডেশনের একটি কক্ষে রাখা হয়েছে। অজগরটির দৈর্ঘ্য ৯/১০ ফুট এবং ওজন প্রায় ১০/১২ কেজি হবে। বনবিভাগের সাথে কথা বলে এটিকে লাউয়াছড়া অথবা সাতছড়ি জাতীয় উদ্দ্যান ছেড়ে দেয়া হবে বলেও তিনি জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক-সহযোগিতা নিয়ে আলোচনা

শ্রীমঙ্গলে বিশালাকৃতির অজগর উদ্ধার

Update Time : 08:48:10 am, Sunday, 6 June 2021