1:09 am, Monday, 19 January 2026

শ্রীমঙ্গলে রানী এলিজাবেথ শাসনের ৭০ বছর পূর্তিতে ‘কুইন্স প্লাটিনাম জু্বিলি’ পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি :: ব্রিটেনের রানী এলিজাবেথ তার শাসনের ৭০ বছর পূর্তি উপলক্ষে ‘কুইন্স প্লাটিনাম জুবিলি’ পালিত হয়েছে।

রানী এলিজাবেথের ৯৬তম জন্মদিন উপলক্ষে এ বছরের এই দিনটি ব্রিটিশের জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।

বৃহস্পতিবার (২ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর পাঁচ তারকা মানের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে এন্ড গলফে মশাল প্রজ্জ্বলন ও কেক কাটেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চাটার্টন ডিকসন। এর আগে রানী এলিজাবেথ এর বিভিন্ন কর্মকান্ড নিয়ে একটি ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।

কুইন কমনওয়েলথ ট্রাস্ট ও ইয়াং কমনওয়েলথ লিডার সিদরাতুল মুনতাহা এর আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ব্রিটিশ হাই কমিশনারের প্রেস সচিব নায়ন নাথসহ প্রমুখ।

ব্রিটিশ হাই কমিশনার বলেন, রানী এলিজাবেথ যুক্তরাজ্য এবং কমনওয়েলথের জন্য শক্তির এক অবিশ্বাস্য উৎস। এ সময়টিতে কমনওয়েলথের ব্যাপক পরিবর্তন হয়েছে। আজ আমাদের অংশীদারদের উদারতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে মেয়েরা শিক্ষা ও নারী ক্ষমতায়নের কারণে আমরা একটি অনুদান দিচ্ছি। তারা রানীর দৃষ্টান্তমূলক নিবেদিত কর্মময় জীবনের প্রতি সশ্রদ্ধ এবং তাঁর রাজত্বজুড়ে আন্তর্জাতিক সহযোগিতার জন্য যে সাফল্য অর্জিত হয়েছে, তা উদযাপন করছি।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে রানী এলিজাবেথ শাসনের ৭০ বছর পূর্তিতে ‘কুইন্স প্লাটিনাম জু্বিলি’ পালিত

Update Time : 10:51:14 am, Friday, 3 June 2022