10:36 pm, Friday, 10 July 2026

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন

এহসান বিন মুজাহির ::মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মামাকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ভাগিনা। রোববার (১২ মে) দুপুরে শহরের মহসিন অডিটোরিয়ামে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান প্রার্থী আফজাল হক প্রার্থীতা প্রত্যাহার করে বলেন, তার মামা বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া এবারের নির্বাচনে প্রার্থী হওয়ায় তিনি তার বিবেকের কাছে হেরে যান। একজন মুক্তিযোদ্ধা, বয়োজ্যেষ্ঠ, উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীরা অনুরোধ করায় মামার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে তিনি জানান।

এসময় তিনি আরও জানান, পরবর্তী নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন। তিনি তার সমর্থক, কর্মী,ভক্ত ও শুভাকাঙ্খীসহ সকল ভোটারদের প্রতি অনুরোধ করেন তার মামা দেশের শ্রেষ্ঠ সন্তান একজন মুক্তিযোদ্ধা হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করার। তিনি উপজেলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টানসহ সকল ধর্মের ও দল-মতের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এ পর্যন্ত তাকে সমর্থন ও সহযোগীতা করার জন্য।
প্রসঙ্গত, আগামী ২৯ মে শ্রীমঙ্গল উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৪ জন ও মহিলা ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইউছুব আলী, ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ রশিদ, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মুক্তিযোদ্ধা এম এ মোতলিব, মুক্তিযোদ্ধা আবু শহীদ আব্দুল্লা, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যান ফিরোজ মাস্টার, পরিবহন ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন

Update Time : 11:00:40 am, Sunday, 12 May 2024