শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৪ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রাত ০০.৪০ ঘটিকায় শ্রীমঙ্গল পৌরসভাস্থ হবিগঞ্জ রোডের রাজ্জাক টাওয়ার এর নীচ তলার রূপসী বাংলা কাউন্টার এর সামনে অভিযান পরিচালনা করিয়া কুখ্যাত মাদক কারবারী আব্দুস সামাদ পাভেল (২৭), পিতা-মৃত সিরাজ মিয়া, গ্রাম-আরামবাগ (উকিল বাড়ি রোড), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক আসামীর নিকট হইতে ০১(এক) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামী আব্দুস সামাদ পাভেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলিয়া পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীসহ তার সহযোগী পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
6:19 am, Monday, 13 July 2026
News Title :
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আরামবাগের কুখ্যাত মাদক কারবারী আব্দুস সামাদ পাভেল গ্রেফতার
-
এনামুল হক আলম সিনিয়র স্টাফ রিপোর্টার - Update Time : 12:41:49 pm, Monday, 24 November 2025
- 192 Time View
Tag :
Popular Post






























