শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল তিন টায় শ্রীমঙ্গল চৌমহনা চত্ত¡রে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যিাতি চৌধুরী বুলেট এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো: কাওছার ইকবাল, সহসভাপতি দিপস্কর ভট্টাচার্য্য লিটনসহ স্থানীয় সংবাদকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার নিন্দা জানান। অনতিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবী জানান।
12:51 am, Friday, 11 September 2026
News Title :
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 05:06:50 pm, Friday, 7 January 2022
- 722 Time View
Tag :
Popular Post






























