11:26 am, Tuesday, 6 October 2026

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক ০২টি এক নলা বন্দুক উদ্ধার

ডেস্ক রিপোর্ট : গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধীনস্থ কুরমা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ১ অক্টোবর বিজিবির একটি বিশেষ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১৮৮৬/এম হতে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপুঞ্জি জামতলা নামক স্থান থেকে ২টি এক নলা বন্দুক উদ্ধার করা হয়। অভিযানকালে উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র সমূহ নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য কমলগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি বিভিন্ন ধরনের বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক জানান, বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পাঁচ গুণী শিক্ষককে সম্মাননা

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক ০২টি এক নলা বন্দুক উদ্ধার

Update Time : 02:43:07 pm, Thursday, 1 October 2026