7:26 am, Friday, 12 June 2026

শ্রীমঙ্গল রোটারি ক্লাবের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ

ডেস্ক রিপোর্ট : শ্রীমঙ্গল রোটারি ক্লাবের ২০২৩-২০২৪ বর্ষের নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেছেন রোটারিয়ান সুব্রত দাস। গতকাল শনিবার রাতে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্হিত রোটারি কমপ্লেক্স ভবনে আনুষ্ঠানিক প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহন করেন তিনি।

শ্রীমঙ্গল রোটারি ক্লাবের জেনারেল সেক্রেটারি মশিউর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিটন পাল আনুষ্ঠানিকভাবে সুব্রত দাসের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন পাস্ট প্রসিডেন্ট সিরাজুল ইসলাম চৌধুরী, পাস্ট প্রসিডেন্ট অবিনাশ আচার্য, পাস্ট প্রেসিডেন্ট সাজ্জাদুর রহমান চৌধুরী, ইনকামিং প্রেসিডেন্ট শাহ আরিফ আলী নাসিম, সদস্য ডা. বিনেন্দু ভৌমিক, ট্রেজারার বনমালী রায়, সদস্য সুকান্ত দেবনাথ, সদস্য মো. বাচ্চু মিয়া প্রমুখ।

প্রসঙ্গত: শ্রীমঙ্গল রোটারি ক্লাব পানি, পরিবেশ, শিক্ষা, স্যানিটেশন, বৃক্ষ রোপন, শীত বস্ত্র বিতরন, ত্রাণ বিতরন, ল্যাট্রিন স্হাপনসহ বিভিন্ন সমাজ উন্নয়নমুলক কাজ করে আসছে। এছাড়াও শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে পল হ্যারিস রোটারী উচ্চ বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে।

রোটারি ক্লাব সুত্র জানায়, ১৯৭৮ সালে শ্রীমঙ্গল রোটারি ক্লাব প্রতিষ্ঠিত হয়। গত ৪৫ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে রোটারি ক্লাব তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ক্লাবের ৪২ জন সদস্য রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

শ্রীমঙ্গল রোটারি ক্লাবের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ

Update Time : 07:27:48 am, Sunday, 2 July 2023