3:33 pm, Wednesday, 7 October 2026

শ্রীলঙ্কাকে ১২৮ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড

ডেস্ক রিপোর্ট : টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ টস জিতে ব্যাটিং নেয় আয়ারল্যান্ড। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নির সে সিদ্ধান্তকে একদমই ভুল প্রমাণ করেছেন শ্রীলঙ্কার বোলাররা। ব্যাটিংয়ে দারুণ ছন্দে থাকা আয়ারল্যান্ডকে ১২৮ রানে আটকে দিয়েছে দাসুন শানাকার দল। অর্থাৎ জিততে হলে লঙ্কানদের করতে হবে ১২৯।

বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বস্তিতে ছিল না আয়ারল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪০ আর ১০ ওভার শেষে ৬০ রান তুলতে হারায় ৪ উইকেট।

ওপেনিংয়ে নেমে ভালো খেলতে থাকা পল স্টারলিং ২৫ বলে ৩৪ রানেই থেমে যান। এরপর দলকে ১৮ ওভার পর্যন্ত টেনে নেন হ্যারি টেক্টর। তবে রান তখন মোটে ১১৭। এর মধ্যে শেষের দিকে এসে ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে লড়াকু স্কোর গড়ার স্বপ্ন পূরণ হয়নি আইরিশদের।

লঙ্কান বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন মাহিশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীলঙ্কাকে ১২৮ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড

Update Time : 07:08:07 am, Sunday, 23 October 2022