বিশেষ প্রতিনিনিধি: বিগত বছরগুলোতে উন্নয়নের মেগা প্রকল্পের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে আর এখন একটি দল দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে বলে জানিয়েছন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের আইনপুর মাঠে বিএনপির দ্বিতীয় নির্বাচনী জনসভায় তিনি এ কথা জানান।
বিএনপি চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। কিছু রাজনৈতিক দলগুলোকে ব্যাপক আকারে নিরাপত্তার দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানান তারেক রহমান এবং ষড়যন্ত্রকারীদের আগামীতেও জনগণই প্রতিহত করবে।

বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি সমাবেশ থেকে ওমরাহ পালন করে আসা একজনকে মঞ্চে ডেকে নেন। বিএনপির চেয়ারম্যান ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, আপনি তো কাবা শরীফে গিয়েছেন, কাবা শরীফের মালিক কে? এখানে সবাই মুসলমান উল্লেখ করে তারেক রহমান তার কাছে তিনি জানতে চান, এই দুনিয়া, জান্নাত–জাহান্নামের মালিক কে? জবাবে ওই ব্যক্তি বলেন, আল্লাহ।
এরপর বিএনপির চেয়ারম্যান বলেন, আপনারা সবাই সাক্ষী দিলেন, দোযখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, সবার মালিক আল্লাহ। জেতার মালিকও আল্লাহ। সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না।

তিনি আরও বলেন, নির্বাচনের আগেই একটি দল এই দিবো, ওই দিবো বলছে, বেহেস্তের টিকেট দিবো বলছে। জেতার মালিক মানুষ না, সেইটার কথা যদি যে বলে, শিরক করা হচ্ছে।
তারেক রহমান বলেন, আমরা দেখেছি গত ১৫/১৬ বছর অন্য দেশের কাছে কিভাবে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল। এজন্য আমি আগে বলেছি দিল্লি নয়, পিন্ডি নয়; সবার আগে বাংলাদেশ। আমি আরেকটি কথা বলেছিলাম, স্বৈরাচার সরকার যখন মানুষের ঘাড়ে চড়ে বসেছিল, সেটা হচ্ছে ‘টেক ব্যাক বাংলাদেশ’। আমরা টেক ব্যাক বাংলাদেশের’ অর্ধেক পথে এসেছি। আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ করেছি। গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। ১২ তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হবে।
বিএনপির চেয়ারম্যান বলেন, ১২ তারিখের (ফেব্রুয়ারি) নির্বাচনের পর আমরা বিজয়ী হয়ে জিয়াউর রহমানের মতো খাল খনন করতে চাই। এ সময় উপস্থিত সবাইকে নিয়ে স্লোগান দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, করবো কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।
বক্তব্যের শেষে সবার কাছে আগামী ১২ তারিখে (ফেব্রুয়ারি) ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আমরা নবী করিম (স.)-এর ন্যায়পরায়নতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশ পরিচালনা করব।
বিকেল ৩ টা ৫ মিনিটে তিনি মঞ্চে উঠেন। এসময় স্লোগানে মুখরিত হয়ে উঠে মৌলভীবাজারের আইনপুর মাঠ। এটি বিএনপির দ্বিতীয় নির্বাচনী জনসভা।
সিলেট রওনাকালে পথে পথে এলাকায় অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান।
তারেক রহমানের নির্বাচনী জনসভায় বিপুল পরিমাণ নেতাকর্মী মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশ নিয়েছেন। বিশেষ করে দলীয় প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন রঙের টুপি পরে সমাবেশে যোগ দিয়েছেন। আইনপুর মাঠে আজ বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করেন। দুপুর ১টার আগেই কানায় কানায় মাঠটি পূর্ণ হয় মাঠ। মাঠে স্থান সংকুলান না হওয়ায় মাঠের পশ্চিম ও দক্ষিণ পাশের সড়কে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনে পরিচালনায় শুরুতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন। দুপুর ১ টার দিকে জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তৃতা শুরু করেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও মৌলভীবাজার -৩ আসনের ধানের শীষের পার্থী এম নাসের রহমান। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সাবেক মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি আলহ্বাজ অদুদ আলম, জেলা বিএনপি নেতা আশিক মোশাররফ, আয়াছ আহমদ বক্তব্য রাখেন সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ।

নিজস্ব প্রতিবেদক 






















