11:14 pm, Friday, 10 July 2026

সংলাপের চেয়ে ষড়যন্ত্রের পথ অবলম্বনেই বিএনপি আগ্রহী : কাদের

ডেস্ক রিপোর্ট : গণতান্ত্রিক সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপি আগ্রহী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (২৩ মার্চ) এক বিবৃতিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির কোনো আগ্রহ নেই, দলটির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, সাংবিধানিক রীতিনীতি ও গণতান্ত্রিক উপায়ের প্রতি কোনো শ্রদ্ধাবোধ না দেখিয়ে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়।

আওয়ামী লীগ সরকার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করে উল্লেখ করে ওবায়দুল কাদের তার বিবৃতিতে বলেন, সেই আইনের ভিত্তিতে গঠিত অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত পর্যায়েও নাম প্রস্তাবের আহ্বান করে। যা সারাদেশের সবস্তরের জনগণের আগ্রহ আছে কি নেই তা এর মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।

ইসির সঙ্গে সংলাপে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে বিএনপি ঘরানার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

যেকোনো ইস্যু নিয়ে রাজনীতি করার অপচেষ্টা বিএনপির ‘মজ্জাগত স্বভাব’ উল্লেখ করে কাদের বলেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি মাঠে মারা গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, তাই জনগণের যে কোনো দুঃখ-দুর্দশায় সাড়া দেয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

সংলাপের চেয়ে ষড়যন্ত্রের পথ অবলম্বনেই বিএনপি আগ্রহী : কাদের

Update Time : 09:39:01 am, Wednesday, 23 March 2022