9:56 am, Sunday, 7 December 2025

সচিবালয়ের গেটে চিকিৎসকদের অবস্থান

ডেস্ক রিপোর্ট : ঢাকা: ৪৭তম বিসিএস থেকেই চিকিৎসকদের বয়সসীমা আগের মতো দুই বছর বাড়িয়ে ৩৪ বছর করা এবং অবিলম্বে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার দাবিতে কর্মসূচিতে অংশ নিতে সচিবালয় গেটে অবস্থান নিয়েছেন চিকিৎসকরা।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর সচিবালয় এলাকায় চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত সংগঠন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশ (ইউমব) – এর ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনের প্রজ্ঞাপনে আবেদনকারীর বয়সসীমা ২১ থেকে ৩২ বছর উল্লেখ করা হয়েছে। তবে অন্যান্য বিসিএস আবেদনকারীর স্নাতক শেষ করতে যেখানে ন্যূনতম ৪ বছর সময় প্রয়োজন হয়, সেখানে একজন চিকিৎসকের এমবিবিএস/বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে ন্যূনতম ৭৮ মাস বা সাড়ে ৬ বছর লাগে। তাই পূর্ববর্তী সব বিসিএস পরীক্ষায় যেখানে আবেদনকারীদের বয়সসীমা ৩০ বছর ছিল, সেখানে চিকিৎসকদের বয়সসীমা ৩২ বছর ছিল। কিন্তু সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে বয়সসীমা ২ বছর বাড়িয়ে ৩২ বছর করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে কোনো বয়সসীমা বৃদ্ধি হয়নি। ফলে চিকিৎসকরা এই ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে সচেতন চিকিৎসক মহল মনে করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কৃষক বাঁচলে দেশ বাঁচবে- উদ্যোগতা কুতুব উদ্দিন চৌধুরী কুলাউড়ায় কৃষি মেলায়

সচিবালয়ের গেটে চিকিৎসকদের অবস্থান

Update Time : 12:25:16 pm, Sunday, 19 January 2025