4:09 pm, Wednesday, 17 June 2026

সড়কে কঠোর কুলাউড়া পুলিশ: ডিআইজির নির্দেশনায় বিশেষ অভিযান

আব্দুল জব্বার বাহার :: সিলেট রেঞ্জ ডিআইজির নির্দেশনায় কুলাউড়ায় সড়কপথে শৃঙ্খলা ফেরাতে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের দ্বিতীয় দিন সোমবার (১১ মে) বিকেলে কুলাউড়া-জুড়ী সড়কের আউটার সিগন্যাল এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের নথিপত্র এবং চালকদের লাইসেন্স যাচাই করা হয়। বিশেষ করে হেলমেটবিহীন চালক, ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানো এবং মেয়াদোত্তীর্ণ কাগজপত্রসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। অভিযানে মোট ৪টি মামলা দায়ের করা হয় এবং প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ২ টি যানবাহন জব্দ করা হয়।
অভিযান চলাকালে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা সাংবাদিকদের বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা কমিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। আমরা যেকোনো জায়গায়, যেকোনো সময় এই অভিযান পরিচালনা করব এবং এটি নিয়মিত অব্যাহত থাকবে।” নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলতে তিনি সকল চালক ও মালিকদের প্রতি আহ্বান জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সড়কে কঠোর কুলাউড়া পুলিশ: ডিআইজির নির্দেশনায় বিশেষ অভিযান

Update Time : 08:48:18 am, Tuesday, 12 May 2026