9:12 pm, Sunday, 19 July 2026

সবাই যেন টিকা নিতে পারে, সে পদক্ষেপ নিয়েছি : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যায়ক্রমে সবাইকে করোনার টিকা দিতে সরকার উদ্যোগ নিয়েছে। কোনো মানুষ যেন টিকা থেকে বাদ না থাকে, আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছি।

আজ রবিবার (১৮ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয় ও বিভাগসমূহের বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা টিকা দিতে শুরু করেছি। টিকাআসছে। আমাদের দেশের সবাই যেন টিকা নিতে পারে, সে জন্য যত দরকার, আমরা তা কিনব এবং আমরা সেই টিকা দেব।

তিনি বলেন, কোনো মানুষ যেন টিকা থেকে বাদ না থাকে, সেভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা চাচ্ছি, আমাদের দেশের মানুষ যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, করোনার এ পরিস্থিতিতে সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে, সেদিক দৃষ্টি দিতে হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

সবাই যেন টিকা নিতে পারে, সে পদক্ষেপ নিয়েছি : প্রধানমন্ত্রী

Update Time : 08:53:54 am, Sunday, 18 July 2021