নাসের রহমান বাস্তবতাকে তুলে ধরেছেন। তিনি বলেছেন, সবার আগে মৌলভীবাজার সরকারি হাসপাতালকে চিকিৎসার জন্য উন্নত করতে হবে, মানুষকে যাতে চিকিৎসার জন্য সিলেট না যাওয়া লাগে সেরকম ব্যবস্থা করতে হবে।
তিনি বলেছেন, সরকারী হাসপাতালকে ২৫০- ৪০০ শয্যা বিশিষ্ট করবেন। সকল প্রকার টেস্ট মেশিন এবং সকল ধরনের ডাক্তার নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হিবে।
তিনি আরো বলেছেন, একটা মেডিকেল কলেজ করতে আইনত প্রায় ১৪০০ কোটি টাকা প্রয়োজন। সেজন্য মেডিকেল কলেজ করা হয়তো অনেকটা কঠিন হবে আর অনেক আইনী জঠিলতা আছে আর এটাই বাস্তবতা। তাছাড়া আইনত ১০০ কি.মি. এর মধ্যে মেডিক্যাল কলেজ করা সম্ভব নয়। তিনি বলেছেন, আগে আমাদের চিকিৎসার মান বৃদ্ধি করতে হবে। তিনি বলেছেন মৌলভীবাজার এর মানুষ প্রবাস মুখি পড়াশুনায় অমনোযোগী তাই মেডিক্যাল কলেজ হলে বাহিরের এলাকার মানুষ পড়ালেখা করবে। তাতে আমাদের লাভ হবে কি? তাই তিনি বলেছেন সবার আগে মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত হোক, পরে সম্ভব হলে মেডিক্যাল কলেজ করা যাবে। তিনি আম চালা ২ টা যাতে না হাড়ায় সেটা বলেছেন। তিনি মৌলভীবাজার বাসীর মেডিক্যাল কলেজ এর দাবীকে উপেক্ষা করেন নাই। আওয়ামিলীগের মতো মুলা ঝুলিয়ে রাখার পক্ষে তিনি নন।
বট বাহিনীর মতো কাট চাট ভিডিও না দিয়ে পুরো ভিডিওটা দেন তাহলে সত্যটা জানা যাবে। নাসের রহমান কখনো মিথ্যা আশ্বাস দেন না তিনি যেটা বাস্তব যেটা সম্ভব সে বিষয়েই দৃঢ়তার সহিত কথা বলেন। মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে জনগনের সাথে প্রতারনা করার মতো লোক তিনি নন। তিনি যেহেতু পূর্বে রাষ্ট্র পরিচালনা ভূমিকা রেখেছেন সেহেতু সরকারের পলিসি সম্পর্কে উনার যথেষ্ট পরিমান জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে। তবে তিনি মৌলভীবাজার সরকারী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করার কথা বলেছেন। স্টার নিউজ পুরো ভিডিও প্রকাশ করলে সত্যটা জানা যাবে।

এনামুল হক আলম সিনিয়র স্টাফ রিপোর্টার 



























