1:04 am, Sunday, 9 August 2026

সবার কাছে দোয়া চাইলেন ক্রিকেটার পাইলট

ডেস্ক রিপোর্ট :: ছয় দিন আগে ক্রিকেট খেলায় নিজের দলকে জেতাতে বল ধরার সময় বাম হাতের হাড় ভেঙেছেন খালেদ মাসুদ পাইলট। বুধবার (১৮ জানুয়ারি) সেই হাড়ের অপারেশন হওয়ার কথা রয়েছে। তিনি নিজেই এমনটি জানিয়েছেন।শেষ পর্যন্ত ছুরি-কাঁচির নিচে যেতেই হচ্ছে পাইলটকে। এজন্য মন কাঁদছে ভক্তকূলের।পরিপ্রেক্ষিতে অনেকেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার জন্য দোয়া ও শুভকামনা চেয়েছেন।
গত শুক্রবার (১৩ জানুয়ারি) রাজশাহীতে ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী সিক্সার্সের হয়ে বগুড়ার মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাব দুপচাঁচিয়ার বিরুদ্ধে খেলছিলেন পাইলট।শেষ বলে জয়ের জন্য প্রতিপক্ষের প্রয়োজন ছিল ৪ রান। সেই মুহূর্তে প্রায় ৪ হতে যাওয়া একটি বল দুর্দান্তভাবে আটকে ফেলেন তিনি। এতে রাজশাহীর দল জয়লাভ করলেও তার বাম হাতের হাড় ভেঙে যায়।সেজন্য অপারেশনের টেবিলে বসতে হচ্ছে পাইলটকে। এদিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার ভাঙা হাড় জোড়া লাগানোর সার্জারি অপারেশন করা হবে। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

Tag :
About Author Information

Sirajul Islam

অরক্ষিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’চিকিৎসা বঞ্চিত হাওর পারের হতদরিদ্র বাসিন্দারা

সবার কাছে দোয়া চাইলেন ক্রিকেটার পাইলট

Update Time : 07:45:25 am, Wednesday, 18 January 2023